1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা

ট্রেনের সঙ্গে অটোরিকশার ধাক্কা লেগে চালকসহ নিহত ২

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কা লেগে চালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের দীঘিরজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— কসবা উপজেলার শিকারপুর গ্রামের রিয়াজুলের স্ত্রী পপি আক্তার (২৩) এবং একই উপজেলার মান্দাইরপর গ্রামের অটোরিকশা চালক সাদিক মিয়া (৩৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রবল বৃষ্টির মধ্যে সাদিক মিয়া যাত্রী নিয়ে গিরিশনগর যাওয়ার পথে রেললাইন পার হতে গেলে দুর্ঘটনাটি ঘটে। বৃষ্টির কারণে ট্রেন দেখতে না পেয়ে তিনি লাইন অতিক্রমের চেষ্টা করেন। ঠিক সে সময় চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি চলে আসায় অটোরিকশায় ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি ছিটকে পড়ে ঘটনাস্থলেই চালক ও যাত্রী প্রাণ হারান। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com