1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

পিতা ও ভাইয়ের বিরুদ্ধে সম্পদ বঞ্চিত এবং মিথ্যা মামলার অভিযোগ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : জীবদ্দশায় সেনাবাহিনীতে চাকুরীরিত বড় ছেলের নামে সব সম্পদ লিখে দেওয়া এবং মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে পিতা ও ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী সাদ্দাম হোসেন সাগর।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ঘাকপাড়া বাজারে স্থানীয়দের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, ওই গ্রামের জালাল উদ্দিন ভিটেবাড়িসহ ১১২ শতক জমি সেনাবাহিনীর সার্জেন্ট পদে চাকুরীরত বড় ছেলে রেজাউল করিমের নামে লিখে দিয়েছেন। এছাড়াও সম্প্রতি জমি বিক্রির ১৫ লাখ টাকাও তাকে দিয়েছেন।

অন্যদিকে রেজাউল করিম ময়মনসিংহ শহরে দুই ভাইয়ের নামে যৌথভাবে জমি কেনার কথা বলে ছোট ভাই সাগরের কাছ থেকে ২২ লাখ ৫০ হাজার টাকা নেয়। পরবর্তীতে ময়মনসিংহের জমি নিজ নামে দলিল করে এবং টাকাও ফেরত দেয় না। এছাড়াও সাগরের মেয়ের নামে জালাল উদ্দিনের লিখে দেওয়া ২৫ শতক জমি বিক্রি করতে চাইলেও জালাল উদ্দিন ও রেজাউল মিলে বাধা দেয়। এমতাবস্থায় এসব বিষয় নিয়ে একাধিকবার স্থানীয় গণ্যমান্যের উপস্থিতিতে সুরাহার চেষ্টা করা হলেও পিতা-পুত্র মিলে মিমাংসায় আসেন না। একপর্যায়ে বৈঠকে জালাল উদ্দিন ও ছোট ছেলের মাঝে কাববিতণ্ডা বাধে।

পরবর্তীতে পিতা-পুত্রের এ বাকবিতণ্ডাকে ছেলে কর্তৃক পিতাকে মারধরের ঘটনা সাজিয়ে নালিতাবাড়ী থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি পারিবারিক হওয়ায় থানা কর্তৃপক্ষ আপোষের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরবর্তীতে সেনাবাহিনীতে চারকুরীরত বড় ছেলে রেজাউল প্রভাব খাটিয়ে ওই মামলার মনগড়া প্রতিবেদন করায় বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com