1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ ১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক

ওয়ারেন্টভুক্ত আসামী ধরতে গিয়ে মাদক কারবারীদের হামলায় পুলিশসহ আহত ৩

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর): মাদক মামলাসহ একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করতে গিয়ে মাদক কারবারীদের হামলায় আহত হয়েছেন থানা পুলিশের এক এএসআই, এক কনস্টেবল ও স্থানীয় এক বাসিন্দা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই মামলা দায়ের ও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকার মাজম আলীর (৪০) বিরুদ্ধে ইয়াবাসহ একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। মঙ্গলবার বিকেল তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করতে থানা পুলিশের তিন সদস্যের একটি দল অভিযান চালায়। এসময় মাজম আলীসহ আরও তিন মাদক কারবারী প্রতিবেশি মফিজুলের পতিত বাড়ির রান্নাঘরে বসে ইয়াবা লেনদেন করছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাজম আলীসহ অন্যদের ধরতে চাইলে নারী-পুরুষসহ স্বজনেরা পুলিশের উপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে পুলিশের এএসআই ওমর ফারুক, কনস্টেবল নাজমুল ও ফেরাতে আসা স্থানীয় বাসিন্দা শাহীন আহত হন। পরে তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।

এদিকে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে জড়িত দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে রাতেই এ ঘটনায় মামলা দায়ের করা হয়।

বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই দুই জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com