1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

আফগানিস্তানকে হারানোর পর নতুন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

স্পোর্টস ডেস্ক : আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতল বাংলাদেশ। শেষ ওভারের লড়াইয়ে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে গ্রুপ পর্বে আপাতত টিকে রইল লিটন দাসের দল। এই জয়ের পর সুপার ফোর নিশ্চিত করতে বাংলাদেশের সামনে দাঁড়িয়েছে নতুন এক সমীকরণ।

মঙ্গলবার (১৬ অক্টোবর) প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে। ইনিংসের সেরা ছিলেন তরুণ ওপেনার তানজিদ হাসান—মাত্র ৩১ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন তিনি। শেষ দিকে নুরুল হাসান সোহান ৬ বলে ১২ রানের ক্যামিও খেলে দলকে লড়াই করার মতো স্কোর এনে দেন।

১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান শুরুতেই নড়বড়ে অবস্থায় পড়ে। নাসুম আহমেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাওয়ারপ্লেতে হারায় দুই উইকেট। এর পরও লড়াই চালান গুরবাজ (৩৫) ও আজমাতুল্লাহ ওমরজাই (৩০)। শেষ দিকে অধিনায়ক রশিদ খান (২০) ও নূর আহমেদ (১৪) ম্যাচে উত্তেজনা ফেরালেও মুস্তাফিজ-তাসকিনদের সামনে শেষ পর্যন্ত ২০ ওভারে ১৪৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান।

গ্রুপপর্বের তিন ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৪। বর্তমানে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা বাংলাদেশের নেট রানরেট -০.২৭০। শীর্ষে থাকা লঙ্কানরা এখনো ম্যাচ হারেনি। তাদের রানরেট +১.৫৪৬। অন্যদিকে, আফগানরা ২ ম্যাচ শেষে ২ পয়েন্টের পাশাপাশি নেট রানরেট +২.১৫০। গ্রুপের আরেক দল হংকং আগেই বিদায় নিয়েছে।

শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে লঙ্কানরা জিতলে সুপার ফোর নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। তবে আফগানরা জিতলে নেট রান রেটের কারণে এশিয়া কাপ থেকে বিদায়ঘণ্টা বেজে যাবে বাংলাদেশের। তখন শ্রীলঙ্কা, আফগানিস্তান এই দুই দল উঠবে সুপার ফোরে।

নেট রান রেটের হিসেবে বাদ পড়ার সম্ভাবনা আছে শ্রীলঙ্কার। যদিও সেই সম্ভাবনা কম। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা। ‍আফগানদের বিপক্ষে শ্রীলঙ্কা যদি বড় ব্যবধানে হারে তখন শ্রীলঙ্কাকে পেছনে ফেলে সুপার ফোরে উঠবে বাংলাদেশ ও আফগানিস্তান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com