1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নকলায় সড়ক দুর্ঘটনায় ট্রলিচালক নিহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

নকলা (শেরপুর) : শেরপুরের নকলা উপজেলার জালালপুর এলাকায় পিকআপ ভ্যান ও শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির সংঘর্ষে ট্রলিচালক ছোবাহান (৪৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫জুন) বিকেল অনুমানিক সোয়া ৫টার দিকে নকলা-শেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছোবাহান উপজেলার দক্ষিণ নকলার সুরুজ্জমানের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে শেরপুরগামী পণ্যবাহী পিকআপ ভ্যান ও ট্রলির সংঘর্ষ হয়। এতে ট্রলিচালক গুরুতর আহত হলে স্থানীয়রা নকলা হাসাপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক ছোবাহানকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নকলা থানা হেফাজতে নিয়ে আসে। পরে নকলা থানা পুলিশ বিষয়টি সদর থানাকে অবহিত করলে সদর থানা পুলিশ পিকআপ ভ্যান ও চালককে আটক করেছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পিকআপ ভ্যান ও চালককে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com