1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীতে তুলা মিয়া হত্যায় জড়িত আজিজুল গ্রেফতার

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে এলাকায় চোর হিসেবে পরিচিত তুলা মিয়া হত্যা মামলার প্রধান আসামি আজিজুল হককে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

গত সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে রাজধানীর উত্তরা মাসকট প্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

নিহত তুলা মিয়া (৩৭) অভিযুক্ত আজিজুল হক (৩৫) ও অপর আসামী নাজমুল হক (৩০) পরস্পর ঘনিষ্ঠ বন্ধু ছিল। গত ২৪ আগস্ট সন্ধ্যায় অভিযুক্তরা তুলা মিয়াকে ফোনে নাজমুলের বাড়িতে ডেনে নিয়ে যায়। পরে রাত সাড়ে ৯টার দিকে টাকা-পয়সা লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নাজমুল হক তার ঘরে থাকা ধারালো দা দিয়ে তুলা মিয়াকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের পিতা নুরুল হক বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com