1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীতে অভাবের তাড়নায় দিনমজুরের আত্মহত্যা!

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে অভাবের তাড়নায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আরফান আলী (৫০) নামে এক দিনমজুর। উপজেলার বাঘবেড় বালুরচর গ্রামে মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, আরফান আলী বেশ কিছুদিন যাবত কর্মহীন এবং সংসারে অভাব-অনটন লেগেই ছিল। এ নিয়ে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকতো। মঙ্গলবার রাতে পরিবারে অন্য সদস্যরা ঘুমিয়ে পড়লে আরফান অন্য একটি ঘরে ঘুমিয়ে পড়ে। বুধবার সকালে ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন ডাকাডাকির একপর্যায়ে ভেতরে ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com