1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্রীবরদী সীমান্তে ২২১ বোতল ভারতী মদ জব্দ

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২২১ বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদ জব্দ করেছে কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে বগুলাকান্দি গ্রাম থেকে এসব জব্দ করা হয়। তবে পালিয়ে গেছে জড়িত চোরাকারবারীরা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে কর্ণজোড়া বিওপি’র একটি অভিযানিক দল সিংগাবরুণা ইউনিয়নের বগুলাকান্দি গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে কার্টন ভর্তি মদের বোতল রেখে পালিয়ে যায় মাদক চোরাকারবারী দলের সদস্যরা। পরে ফেলে যাওয়া কার্টন থেকে ২২১ বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদের বোতল জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৩ লাখ ৩১ হাজার টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com