1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ জুতার কারিগর গ্রেফতার

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ১৫ বোতল ভারতীয় মদসহ পাপ্পু ঋষি নামে এক জুতার কারিগরকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে শহরের কালিনগর বাইপাস এলাকা থেকে মাদক জব্দের পর জুতার কারখানা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পাপ্পু শহরের উত্তর বাজার ‘কনক সুজ’ এর স্বত্ত¡াধিকারী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে শহরের কালিনগর বাইপাস এলাকায় অভিযান চালানো হয়। এসময় পাপ্পু ঋষির বাসা থেকে ১৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। পরে রাতেই তার কারখানা থেকে গ্রেফতার করে বিরুদ্ধে মাকদ আইনে মামলা দায়ের করে বুধবার আদালতে সোপর্দ করা হয়।

পাপ্পু জুতার ব্যবসার আড়ালে বেশ কিছুদিন যাবত ভারতীয় মদের ব্যবসা করে আসছিল। তার সাথে আরও এক নারী এ ব্যবসায় জড়িত আছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com