1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ঢলের লাকড়ি ধরতে গিয়ে চেল্লাখালী নদীতে শিশু নিখোঁজ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : পাহাড়ি ঢলের পানিতে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে চেল্লাখালী নদীতে ডুবে নিখোঁজ হয়েছে হুমায়ুন নামে দশ বছর বয়সী এক শিশু।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা দুইটার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর বুরুঙ্গা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ হুমায়ুন বুরুঙ্গা গ্রামের দুলাল মিয়ার ছেলে এবং বুরুঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্র জানায়, ভারি বর্ষণ ও উজান থেকে তীব্র স্রোতে বৃহস্পতিবার চেল্লাখালী নদীতে পাহাড়ি ঢল নামে। ঢলের সাথে পাহাড় থেকে ভেসে আসা লাকড়ি ধরতে দুপুরে বুরুঙ্গা ব্রিজের দক্ষিণ-পশ্চিম পাশ দিয়ে নদীতে নামে হুমায়ন ও সমবয়সী চাচাতো ভাই আতিক হাসান। এসময় স্রোতের টানে ডুবে নিখোঁজ হয় হুমায়ন। পরে খবর পেয়ে জামালপুর থেকে ডুবুরি দল এসে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে উদ্ধার কার্যক্রম স্থগিত করে ফিরে যায়।

জামালপুর ফায়ার সার্ভিসের টিমলিডার আজহারুল ইসলাম জানান, তীব্র স্রোতের কারণে উদ্ধার কার্যক্রম ব্যহত হওয়ায় নিখোঁজ হুমায়ুনকে উদ্ধার করা সম্ভব হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com