1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

প্রশ্নফাঁসের অভিযোগে শিক্ষক ও কম্পিউটার অপারেটর বরখাস্ত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

মানিকগঞ্জ : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিট্কা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ে প্রশ্নফাঁসের অভিযোগে এক খন্ডকালীন শিক্ষক ও কম্পিউটার অপারেটরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার ( ১৮ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক রেজা সাইফুল ইসলাম। গত ৭ সেপ্টেম্বর দশম শ্রেণির প্রাক-নির্বাচনী ইংরেজি প্রথম পত্র পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় এ ব্যবস্থা নেওয়া হয়।

বরখাস্ত হওয়া দুজন হলেন, বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক মেহেদী হাসান ও কম্পিউটার অপারেটর জহিরুল ইসলাম। এর আগে এসএসসি পরীক্ষার দায়িত্বে থাকা অবস্থায় মেহেদী হাসানের কক্ষে নকল পাওয়া গেলে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

বিদ্যালয় সূত্র জানায়, পরীক্ষার আগে প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। ফাঁস হওয়া প্রশ্নপত্রের সঙ্গে বিদ্যালয়ের তৈরি প্রশ্নপত্রের মিল পাওয়ায় দ্রুত তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়। পরে ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন বাতিল করে নতুন প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা নেওয়া হয়। একইসঙ্গে যে প্রতিষ্ঠান থেকে বিদ্যালয়ের প্রশ্ন ছাপানো হতো, তাদেরও বাদ দেওয়া হয়েছে।

ঘটনার এক সপ্তাহ পর, গত ১৩ সেপ্টেম্বর বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হুমায়ুন কবির এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।

অভিযুক্ত শিক্ষক মেহেদী হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে, আমি এসবের সাথে জড়িত নই।

অন্যদিকে কম্পিউটার অপারেটর জহিরুল ইসলাম জানান, ২০১৬ সাল থেকে আমি এই বিদ্যালয়ে কর্মরত। এর আগে কখনো এমন অভিযোগ ওঠেনি। আমি এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত নই।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজা সাইফুল ইসলাম বলেন, প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় শিক্ষক মেহেদী হাসান ও কম্পিউটার অপারেটর জহিরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এডহক কমিটির সভাপতি হুমায়ুন কবির জানান, আমরা অভিযোগ তদন্ত করছি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের বিদ্যালয়ের সব কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিগার সুলতানা চৌধুরী বলেন, এ ঘটনা জানার পরই আমি প্রশ্ন বাতিল করে নতুন প্রশ্ন তৈরি করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছি। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com