1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শেরপুরে পাহাড়ি ঢলে নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

শেরপুর : শেরপুরে পাহাড়ি ঢলের পানিতে গাছ ও লাকড়ি ধরতে পৃথক নদীতে নেমে স্রোতের টানে নিখোঁজ শিশু হুমায়ুন ও কিশোর ইসমাইলের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে হুমায়ুনের এবং শুক্রবার ভোরে ইসমাইলে মরদেহ পৃথক স্থান থেকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা তীব্র স্রোতে বৃহস্পতিবার চেল্লাখালী নদীতে পাহাড়ি ঢল নামে। ঢলের সাথে পাহাড় থেকে ভেসে আসা লাকড়ি ধরতে দুপুরে বুরুঙ্গা ব্রিজের দক্ষিণ-পশ্চিম পাশ দিয়ে নদীতে নামে হুমায়ন ও সমবয়সী চাচাতো ভাই আতিক হাসান। এসময় স্রোতের টানে ডুবে নিখোঁজ হয় হুমায়ন। খবর পেয়ে জামালপুর থেকে ডুবুরি দল এসে উদ্ধারে ব্যর্থ হয়ে ফিরে যায়। পরে রাত সাড়ে আটটার দিকে প্রায় ৪শ মিটার ভাটি থেকে হুমায়ুনের মরদেহ পাওয়া যায়।

এদিকে বিকেলে ঝিনাইগাতি উপজেলার ডাকাবর গ্রামের ঝালমুড়ি বিক্রেতা আব্দুল্লাহ এর কিশোর ছেলে ইসমাইল তামাগাঁও এলাকায় মহারশি নদীতে ভেসে আসা গাছ ধরতে নেমে নিখোঁজ হয়। শুক্রবার ভোরে ঝিনাইগাতি সদর ব্রিজের পূর্বপাড়ে স্থানীয় এক কৃষক ঢল পরবর্তী তার ধানক্ষেত দেখতে যান। এসময় ওই ধানক্ষেতে ইসমাইলের মরদেহ পাওয়া যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com