1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

রোয়াংছড়িতে অমন্ত সেন তঞ্চঙ্গ্যা হত্যা: আসামি গ্রেফতার

  • আপডেট টাইম :: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

বান্দরবান: বান্দরবানের রোয়াংছড়িতে ইজিবাইক চালক অমন্ত সেন তঞ্চঙ্গ্যা (৪৬) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় রাজন্ত তঞ্চংগ্যা (২৩) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার জেলা পুলিশ কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পুলিশ জানায়, ১৪ সেপ্টেম্বর রাত ১১টার দিকে অমন্ত সেন শেষবারের মতো রোয়াংছড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ক্রিকেট খেলা দেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তবে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকাল পর্যন্ত খোঁজ না পেয়ে তার পরিবার থানায় খবর দেয়।১৫ সেপ্টেম্বর সকালে নাতিং ঝিরি এলাকায় বাঁশঝাড়ের নিচ থেকে অমন্ত সেনের ব্যবহৃত ব্যাগ, মোবাইল ফোন, রক্তমাখা বাঁশের কঞ্চি এবং ভাঙা গাছের টুকরো উদ্ধার করে পুলিশ। এর পরদিন ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় বান্দরবান পৌর এলাকার সাঙ্গু নদীর তীরে পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

বান্দরবান জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার জানান, রোয়াংছড়ি থানার অভিযানিক দল আসামী রাজন্ত তঞ্চঙ্গ্যাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করেছে যে, পাওনা টাকা আদায়ের বিষয়ে তর্কের একপর্যায় তিনি ভিকটিমকে হত্যা করেন এবং লাশ নদীতে ফেলে দেন। রোয়াংছড়ি থানায় হত্যার মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com