
সাইফুল ইসলাম জুয়েল, ঝিনাইগাতী (শেরপুর): পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় বন অধিদপ্তরের উদ্যোগে শেরপুরের ঝিনাইগাতীতে তাল বীজ বপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ বন বিভাগ আওতাধীন রাংটিয়া রেঞ্জ এর গজনী বিটে ৪ শতাধিক তাল বীজ বপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন, বন সংরক্ষক কেন্দ্রীয় অঞ্চল জহির আকন এবং বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম।
এসময় আরও উপস্থিত ছিলেন- রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম, রেঞ্জ কর্মকর্তা তওহিদুল ইসলাম, গজনী বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ খান, র্যাপিড রেস্পন্স বিডি, হেলডস ওপেন স্কাউট গ্রুপসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।