1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা

ঝিনাইগাতীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান

  • আপডেট টাইম :: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

সাইফুল ইসলাম জুয়েল, ঝিনাইগাতী (শেরপুর) : ‘ঐক্যবদ্ধ বলেই আমরা সমৃদ্ধ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে আর্থিক অনুদান ও চাল বিতরণ করেছে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামে নিহত ইসমাইল হোসেনের পিতা আব্দুল্লাহ’র হাতে নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়। একই দিন সন্ধ্যায় সদরের ব্রিজপাড় সংলগ্ন রেজিয়া হোসেন বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে আশ্রয় নেওয়া গৃহহীন ১২ পরিবারের প্রতিটি পরিবারকে এক বস্তা করে চাল সহায়তা হিসেবে প্রদান করা হয়।

সহায়তা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন- আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর উপদেষ্টা ও ঝিনাইগাতী উপজেলার সাবেক তিন বারের উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ্ব ছালেহ আহমেদ।

এ সময় আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ভাইস চেয়ারম্যান জাফর ইকবাল, সেক্রেটারি আজাদ মিয়া, ডিরেক্টর শাহীন আলম, রতন খান, আলমগীর হোসেন, ম্যানেজার শাজাহান শিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com