1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম

লক্ষ্মীপুরে বিকাশ-নগদ প্রতারক চক্রের ৪ সদস্য আটক

  • আপডেট টাইম :: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে বিকাশ ও নগদ প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে সেনাবাহিনীর লক্ষ্মীপুর সদর ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২১ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের আনন্দ শাহ পোলের গোড়া এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করে সেনাবাহিনী।

আটককৃতরা হলেন- ফয়েজ সদর উপজেলার জাহানাবাদ এলাকার ফজর আলীর ছেলে হৃদয়, একই এলাকার মৃত আলী হায়দারের ছেলে সোহেল, পশ্চিম লক্ষ্মীপুত এলাকার আলী আকবরের ছেলে ও শিহাব সমসেরাবাদ এলাকার মো. ইসমাইলের ছেলে। তাদের কাছ থেকে নগদ অর্থসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনী জানায়, আটক ৪ জনই বিকাশ ও নগদ প্রতারক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন এ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে তারা বিকাশ নগদের টাকা নিয়ে যায়। ঘটনাস্থল অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২৭ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১৭ সিম কার্ড, নগদ ৫৯ হাজার ৩৪০ টাকা, ৪টি ডেক্সটপ, ৮টি ফোন চার্জার, ৪টি কিবোর্ড, ১টি পিসি, ১০টি চেক বই, ৬টি মাউস, ৩ হাজার ৩১০ টাকা (নষ্ট), একটি রাউটার, একটি ডিবআর, ২টি ডেবিট কার্ড ও ৫ হাজার ৩৪২ টাকার বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com