1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

এক কিশোরীকে দুই কিশোরের পছন্দের বলি অপর কিশোর আব্দুর রহমান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : এক কিশোরীকে পছন্দ করতো দুই এলাকার দুই কিশোর। আর এর জেরেই পিটিয়ে হত্যা করা হয়েছে আব্দুর রহমান নামে অপর এক কিশোরকে। প্রেম নয়, প্রেমে পড়া দুই কিশোরের মাঝখানে বলি হয়েছে সে।

গত রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় খড়িয়াপাড়া গ্রামে। নিহত আব্দুর রহমান উত্তর গড়কান্দা শিমুলতলা পল্লী বিদ্যুৎ এলাকার হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিহত কিশোর আব্দুর রহমান বন্ধু আশিক, স্বাধীন, জীবন, সিয়াম ও হিমেল এ ছয় বন্ধু মিলে রোববার বিকেলে অটোরিকশা নিয়ে বাঘবেড় খড়িয়াপাড়ায় বেড়াতে যায়। এ ছয় বন্ধুর মাঝখানে আব্দুর রহমান ব্যতীত কেউ একজন খড়িয়াপাড়ার এক কিশোরীকে পছন্দ করতো।

এদিকে খড়িয়াপাড়ার ওই কিশোরীকে পছন্দ করতো একই এলাকার রোকন নামে অপর এক কিশোর। একই কিশোরীকে দুই কিশোরের পছন্দের ফলে বিরোধ বাধে। বিকেলে খড়িয়াপাড়ায় বেড়াতে যাওয়ায় রোকন ক্ষিপ্ত হয়ে তার বন্ধু ফায়সালসহ কয়েকজন মিলে আব্দুর রহমানদের ওপর হামলা চালায়। এতে আব্দুর রহমান, আশিক ও হিমেল আহত হয়। এসময় সঙ্গে থাকা অফর বন্ধুরা তাদের উদ্ধার করে নালিতাবাড়ী হাসপাতালে আনে। তবে রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেলে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হলে সোমবার ভোররাতে সে মারা যায়।

এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নিহত আব্দুল্লাহ এর চাচা সাবেক ইউপি সদস্য মতিউর রহমান।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ আইনী প্রক্রিয়া অব্যাহত রেখেছে। তবে এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। ঢাকা থেকে ময়নাতদন্ত শেষে মরদেহ বাড়ি পৌছাতে বিলম্ব হওয়ায় অভিযোগ দায়েরে সময় লাগছে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com