1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৭ বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম

ভর্তূকি মূল্যে আটা কিনতে ভিড়, বরাদ্দ বৃদ্ধির দাবী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

শেরপুর : সরকারের দেওয়া ভর্তূকি মূল্যে ২৪ টাকা কেজি দরে আটা কিনতে ভিড় পড়ছে সংশ্লিষ্ট ডিলারদের বিক্রয় কেন্দ্রসমূহে। নির্ধারিত তারিখ অনুযায়ী আটা বিক্রি শুরু হতেই দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে বরাদ্দ। ফলে অনেকেই আটা না পেয়েই বাড়ি ফিরছেন। এমতাবস্থায় আটার বরাদ্দের পরিমাণ বাড়ানোর দাবী শেরপুরের নি¤œ আয়ের মানুষের।

জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যলয় সূত্রে জানা গেছে, শেরপুর জেলা সদরসহ মোট ৫ উপজেলায় সর্বমোট ৩০ জন ডিলার নিয়োগ করেছে সরকার। এরমধ্যে শেরপুর সদর উপজেলায় পৌরসভাসহ ৯ জন, ঝিনাইগাতি উপজেলায় ৩ জন এবং শ্রীবরদী, নকলা ও নালিতাবাড়ী উপজেলায় তিনটি পৌরসভাসহ ৬ জন করে মোট ১৮ জন ডিলার নিয়োগ করা হয়েছে। শেরপুর সদর উপজেলার ডিলারগণ বিক্রির নির্দিষ্ট তারিখে এক হাজার কেজি করে আটা বরাদ্দ পান। বাকী ২১ জন ডিলার প্রতি বিক্রয় কেন্দ্রের জন্য বিক্রির নির্ধারিত তারিখে ৫শ কেজি করে আটা বরাদ্দ পান। ১লা সেপ্টেম্বর থেকে আটা বরাদ্দ ও বিক্রি শুরু হয়েছে। চলবে আগামী কয়েক মাস। প্রতিজন ক্রেতা একসাথে সর্বোচ্চ ৫ কেজি আটা ক্রয় করতে পারবেন।

সরেজমিন ঘুরে দেখা গেছে, নির্ধারিত তারিখে প্রতিটি কেন্দ্রেই ভোক্তাদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন ডিলারগণ। নিম্ন আয়ের মানুষ ভোর থেকেই লম্বা লাইনে দাড়িয়ে আছেন, কখন আটা পাওয়া যাবে এ আশায়। নয়টার সময় আটা বিক্রি বিক্রি শুরু হতেই হুমড়ি খেয়ে পড়ছেন মানুষ। বেলা এগারোটার মধ্যেই বিক্রয় কেন্দ্রগুলোতে আটার মজুদ শেষ হয়ে যাচ্ছে। ফলে হতাশা আর ক্ষোভ নিয়ে ফিরে যাচ্ছেন অধিকাংশ ভোক্তা। ২৪ টাকা কেজি দরে সরাসরি গম থেকে উৎপাদিত পিওর আটা পেয়ে যেমনি খুশি অনেকে, তেমনি খালি ব্যাগ হাতে নিয়ে ফিরে হতাশা প্রকাশ করছেন অনেকে।

বৃহস্পতিবার নকলা শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বর বিক্রয় কেন্দ্রে দেখা যায় নি¤œ আয়ের ভোক্তাদের দীর্ঘ লাইন। নারী-পুরুষ কেউ দাড়িয়ে কেউ বা বসে লাইন ধরে আছেন ভর্তূকি মূল্যের আটা কিনতে। সকাল নয়টায় আটা বিক্রির কার্যক্রম চালু করার কথা থাকলেও ভাগে পেতে ভোর ছয়টার সময় লাইনে বসতে দেখা যায় ভোক্তাদের। এসময় বরাদ্দের পরিমাণ বাড়াতে অনুরোধ করেন অনেকেই। একই চিত্র নালিতাবাড়ী, ঝিনাইগাতি ও শ্রীবরদীতেও।

নালিতাবাড়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রফিকুল আলম জানান, ডিলারপ্রতি প্রতি বিক্রয় কেন্দ্রে একদিনের জন্য ৫শ কেজি করে দুই ডিলারের মাধ্যমে এক মেট্টিকটন বা এক হাজার কেজি আটা বরাদ্দ দেওয়া হয়েছে। যা প্রতিদিন ২শ জন নিম্ন আয়ের মানুষ সংগ্রহ করতে পাারে। বর্তমানে আটা চাহিদার তুলনায় অপ্রতুল। প্রতিদিন গড়ে ২টি কেন্দ্রে অন্তত প্রায় ৬শ জন ভোক্তা আটা কিনতে আসেন। যার ফলে অনেকেই না পেয়ে হতাশা হয়ে ফিরে যান।

জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হক ভুইয়া জানান, সারাদেশের মজুদের পরিমাণের ওপর নির্ভর করে বরাদ্দ প্রদান করা হয়। আপাতত সেপ্টেম্বরের ৩০ তারিখ পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়েছে। আমাদের হাতে বরাদ্দ বৃদ্ধির কোন সুযোগ নেই। আমরা উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। সারাদেশের চাহিদার কথা ভেবে অধিদপ্তর চাইলে দিতে পারেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com