1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ঝিনাইগাতীতে বাঁধ ভেঙে নিশ্চিহ্ন ১২ বসতভিটা, সৃষ্ট গর্তে মাটি ভরাট শুরু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মহারশি নদীর বাঁধ ভেঙে ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে নিশ্চিহ্ন হয়ে গেছে অন্তত ১২টি পরিবারের ঘরবাড়ি ও বসতভিটা।
সোমবার দুপুরে বন্যার স্রোতে সৃষ্ট বিশাল গর্তে মাটি ভরাটের কাজ শুরু করেছে স্থানীয়রা। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার পূর্ব খৈলকুড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে মহারশি নদীর পানি বেড়ে গিয়ে বাঁধের একটি পুরাতন অংশ ভেঙে পড়ে। ফলে নদীর পানি হুহু করে ঢুকে পড়ে গ্রামে এবং মুহূর্তেই বিলীন হয়ে যায় একাধিক পরিবার।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা জানান,  হঠাৎ করে বাঁধ ভেঙে গেলে তারা কিছুই বাঁচাতে পারেননি। ঘরবাড়ি, আসবাবপত্র ও জমিজমাসহ সবকিছু নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
ইউপি সদস্য জাহিদুল হক মনির জানান, বাঁধ ভাঙনের ফলে বড় ধরনের গর্ত তৈরি হয়েছে। বর্তমানে সবার সম্মিলিত উদ্যোগ ও অর্থায়নে সেখানে মাটি ভরাটের কাজ শুরু হয়েছে, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পুনরায় বসতঘর নির্মাণ করতে পারে।  মাটি ভরাটে ১২ লাখ টাকা লাগতে পারে, তাই সমাজের বিত্তশালীদের কাছে আর্থিক সহায়তা কামনা করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুল আলম রাসেল জানান, ক্ষতিগ্রস্তদের স্থানীয় এক প্রতিবন্ধী শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় ও খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে পূর্ণ পুনর্বাসনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, এলাকাবাসী দীর্ঘদিন ধরে বাঁধটি স্থায়ীভাবে সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু যথাযথ উদ্যোগের অভাবে এই দুর্যোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com