1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ্যে রাস্তায় নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন, রিকশাচালকের মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

সিলেট : সিলেটে পারিবারিক কলহের জেরে নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ার পর মনসুর ইসলাম নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর মিরাবাজারের সেবক আবাসিক এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মনসুর ইসলাম জয়পুরহাট জেলার জামিউল ইসলামের ছেলে।

জানা যায়, দীর্ঘদিন ধরে মনসুরের সাথে তার স্ত্রীর পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটি হতো। মনসুরের স্ত্রী ঢাকায় ১টি গার্মেন্টসে চাকরি করে। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। এর জেরে মঙ্গলবার সকালে রিকশা নিয়ে মেইন রোডে এসে নিজের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে যায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জেরে নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন দিয়ে এক রিকশাচালক আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। এ সময় তার লাশের পাশ থেকে রিকশা, পেট্রলের বোতল ও লাইটার উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com