1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

নাকুগাঁওয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ, খাস জমি উদ্ধার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

মনজুরুল হক, স্টাফ রিপোর্টার : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর সংলগ্ন সরকারি খাস জমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের নির্দেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশানার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

প্রশাসন জানায়, খাসজমিতে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য পাকা স্থাপনা নির্মাণকাজ শুরু করেন। বিষয়টি নজরে এলে উপজেলা প্রশাসনের নির্দেশে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা ব্যক্তিকে একাধিকবার মৌখিকভাবে সতর্ক করেন এবং নির্মাণকাজ বন্ধ করতে বলেন। কিন্তু তা অমান্য করে নির্মাণকাজ চালিয়ে যাওয়ায় সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান নিজে গিয়ে সতর্ক করেন। এরপরও ওই নির্মাণকাজ চালিয়ে যাওয়ায় মঙ্গলবার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় স্কেভেটরের (ভেকু) মাধ্যমে ওই স্থাপনা গুড়িয়ে দেওয়া হয় এবং খাস জমিতে লাল পতাকা টানিয়ে সরকারি দখল নিশ্চিত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com