1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

৪ মাসের বিল বাকি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় লাইনম্যানকে লক্ষ্য করে গুলি

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

কুষ্টিয়া : ৪ মাসের বিদ্যুৎ বিল পরিশোধ না করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় পল্লী বিদ্যুৎ অফিসের ২ লাইনম্যানকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে গ্রাহকের ছেলে আব্দুর রহিমের বিরুদ্ধে। এ সময় লাইনম্যানদেরকে মারধর করে আহত করা হয়।

সোমবার (২২ সেপ্টেম্বর) কুষ্টিয়ার ভেড়ামারায় এ ঘটনা ঘটে। আহত লাইনম্যানরা হলেন সোহাগ মিয়া ও রাহুল। এ ঘটনায় ভেড়ামারা থানায় আব্দুর রহিমকে আসামি করে মামলা দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার।

ভেড়ামারা থানা পুলিশ ও বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, ভেড়ামারার মাধবপুর গ্রামের তাজমল হোসেন পল্লী বিদ্যুতের আবাসিক মিটারের গ্রাহক। তার চার মাস বিদ্যুৎ বিল বকেয়া ছিল। বিল পরিশোধ করার জন্য বার বার তাকে জানানো হয়। পল্লী বিদ্যুৎ কর্মীরা বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের জন্য তার বাড়িতে গেলে জানান বিদ্যুৎ বিল পরিশোধ করবে না। তখন নিয়মানুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করে দেন লাইনম্যান সোহাগ ও রাহুল।

এতে ক্ষুব্ধ হয়ে আব্দুর রহিম ঘর থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে ২ রাউন্ড গুলি করে। তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়। পরে লাইনম্যান সোহাগ মিয়াকে ধরে বেধড়ক মারধর করে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন অফিসে খবর দেন। পরে বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন এবং তাকে উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভেড়ামারা থানা পুলিশ।

কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি ভেড়ামারা জোনাল অফিসের ডিজিএম জাহাঙ্গীর আলম বলেন, বিদ্যুৎ গ্রাহক তাজমল হোসেনের ৪ মাসের বিল বকেয়া থাকায় অফিসের নিয়ম অনুযায়ী তাকে বলা হয় এবং আলোচনা সাপেক্ষে লাইন বিচ্ছেদ করলে গ্রাহকের ছেলে আব্দুর রহিম ক্ষিপ্ত হয়ে লাইনম্যানদের গুলি করে ও পরে বেধড়ক মারধর করে আঘাত করে।

কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন) এফ এম সাইদুর রহমান বলেন, চার মাসের বিদ্যুৎ বিল পরিশোধ না করায় এক গ্রাহকের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করায় লাইনম্যানদের লক্ষ্য করে গুলি করা হয়। তবে কেউ গুলিবিদ্ধ হয়নি। কিন্তু বেধড়ক মারধর করে আহত করা হয়।

ভেড়ামারা থানার ওসি আব্দুর রব তালুকদার বলেন, এ ঘটনায় একজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com