1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

২৫ বছর ইমামতির পর রাজকীয় বিদায়

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

শরীয়তপুর : শরীয়তপুরের গোসাইরহাটে ২৫ বছর ইমামতি করার পর এক ইমামকে ফুলে সজ্জিত ঘোড়ার গাড়িতে রাজকীয়ভাবে বিদায় দেওয়া হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নলমুড়ি ইউনিয়নের হাটুরিয়া উত্তর বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুছ ছালাম আজাদকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মসজিদ কমিটির পক্ষ থেকে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

এ সময় মসজিদ কমিটির পক্ষ থেকে তাকে নগদ ২ লাখ ৩ হাজার টাকা, পাঞ্জাবি, টুপি, জায়নামাজসহ উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

৭০ বছর বয়সী ইমাম মাওলানা আব্দুছ ছালাম আজাদ গোসাইরহাট উপজেলার বাসিন্দা। তিনি ২০০০ সাল থেকে টানা ২৫ বছর ইমামতির দায়িত্ব পালন করেন। বার্ধক্যজনিত স্বেচ্ছায় অবসরগ্রহণ করলে এলাকাবাসী ও মসজিদ কমিটি এই ব্যতিক্রমধর্মী বিদায় আয়োজন করে।

২৫ বছর ইমামতির পর রাজকীয় বিদায়

আবেগী কণ্ঠে ইমাম হজরত মাওলানা আব্দুছ ছালাম আজাদ বলেন, ‘জীবনের বড় একটি অংশ এ মসজিদে আর গ্রামের মানুষের সঙ্গে কেটেছে। আমি সারা জীবন দিনের খেদমতে নিয়োজিত ছিলাম। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। তিনি আমাকে এমন সম্মান দিয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com