1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

সীমান্তে মাদকসহ ৪০ লাখ টাকা মূল্যের চোরাচালান জব্দ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

ঝিনাইগাতি ও হালুয়াঘাট : শেরপুরের ঝিনাইগাতি এবং ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে রাতভর অভিযান চালিয়ে মাদকসহ প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র সদস্যরা পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতি উপজেলার ফাকরাবাদ এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভর্তি ৩৮৮ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ জব্দ করে হলদিগ্রাম বিজিবি। তবে অভিযানকালে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা পালিয়ে যায়।

অন্যদিকে হালুয়াঘাট উপজেলার নামছাপাড়া ও ডুমনিকুড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে চোরাই পথে আনা ভারতীয় ৮০ প্যাকেট ফুচকা, ২ হাজার ১৬০ প্যাকেট ওরিও বিস্কুট, ২ হাজার ৮৩০ পিস নেভিয়া সফট ক্রিম, ১ লাখ ২০ হাজার পিস জিলেট ব্লেড এবং ৮ পিস কম্বল জব্দ করে বান্দরকাটা ও সূর্যপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com