1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

টিফিনের খাবার নিয়ে ফেরার পথে অটোরিকশা চাপায় স্কুলছাত্র নিহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : টিফিনের জন্য দোকান থেকে নাস্তা কিনে ফেরার পথে অটোরিকশা চাপায় আতিকুর রহমান আতিক নামে সাত বছর বয়সী এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের গড়কান্দা নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিক উত্তর গড়কান্দা ঘোনাপাড়া গ্রামের কফিল উদ্দীনের ছেলে। সে স্থানীয় বাগানবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, দুপুরে টিফিনের সময় আতিক নতুন বাসস্ট্যান্ড এলাকার একটি দোকানে টিফিনের খাবার কিনে ফিরছিল। এসময় একটি অটোরিকশা হঠাৎ তার ওপর উঠিয়ে দিলে সে গুরুতর আহত হয়। এতে চালক অটোরিকশাটি ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সন্ধ্যায় সেখান থেকে ঢাকায় নেয়ার পথে মারা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com