1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

প্রায় ৬৪ হাজার টাকায় বিক্রি হলো পদ্মার ২৫ কেজির পাঙাশ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীর প্রায় ২৫ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ৬৩ হাজার ৭৫০ টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এক প্রবাসী মাছটি কিনে নেন।

স্থানীয় জেলেরা জানান, মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে রতন হালদার আজ সকালে দৌলতদিয়া ফেরিঘাট থেকে প্রায় ছয় কিলোমিটার ভাটিতে বাহিরচর দৌলতদিয়া কলার বাগান এলাকায় নদীর মোহনায় জাল ফেলেন। বেলা ১১টার দিকে তাঁর জালে বড় একটি পাঙাশ মাছ ধরা পড়ে। পরে তিনি মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকার মোহন মণ্ডলের আড়তে নিয়ে আসেন। মাছটির ওজন প্রায় ২৫ কেজি।

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা নিলামে ২ হাজার ৫০০ টাকা কেজি দরে ৬২ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন। তিনি জানান, মাছটি কেনার পর তিনি পরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতে থাকেন। এ সময় ঢাকার বাসিন্দা এক যুক্তরাষ্ট্রপ্রবাসী কেজিপ্রতি ৫০ টাকা বেশি দরে, অর্থাৎ ২ হাজার ৫৫০ টাকা কেজি হিসাবে মোট ৬৩ হাজার ৭৫০ টাকায় মাছটি কিনে নেন। এরপর ঢাকায় ওই প্রবাসীর ঠিকানায় দুপুরের পর মাছটি পাঠানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com