1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

ছাগল চোরের হেদায়েতের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

ফরিদপুর : ফরিদপুরে ছাগল চোরের হেদায়েত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। জেলার মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে স্থানীয় যুবক আলামিন জোমাদ্দার সবুজ এ আয়োজন করেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমা নামাজের পর আয়োজিত দোয়া মাহফিলে এলাকাবাসী অংশ নেন।

জানা যায়, প্রায় এক মাস আগে সবুজের দুটি ছাগল চুরি হয়ে যায়। প্রথমে তিনি বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় পড়লেও পরে ভিন্নধর্মী চিন্তা করেন। তার বিশ্বাস, মানুষ মন্দ কাজ করে ভুলে কিংবা লোভে পড়ে। তাই চোরের প্রতি শত্রুতা না করে বরং আল্লাহর কাছে দোয়া করা উচিত। যেন সে তার ভুল বুঝতে পারে ও সঠিক পথে ফিরে আসে।

এ উপলক্ষে তিনি মাইকিং করে সবার মাঝে সচেতনতা বাড়িয়ে এক মিলাদ ও দোয়ার আয়োজন করেন। মাহফিলে উপস্থিত অতিথিরা সবুজের এ উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, সাধারণত চুরি হলে মানুষ চোরকে অভিশাপ দেয়, কিন্তু এ ধরনের আয়োজন সমাজে একটি মানবিক বার্তা পৌঁছে দেবে।

আলামিন জোমাদ্দার সবুজ বলেন, চোর হয়তো অভাবের তাড়নায় বা লোভে পড়ে এ অপরাধ করেছে। এ অবস্থায় আমি যদি তাকে নিয়ে খারাপ কোনো মন্তব্য করি তবে আমার আর তার ভেতর পার্থক্য থাকল না। আমি চাই, সে তার ভুল বুঝতে পারুক এবং এই পথ থেকে নিজেকে সংযত রাখুক। আমি আমার ভালো প্রচেষ্টা দিয়ে সমাজের নৈতিক অবক্ষয়ের পরিবর্তন আনতে চাই।

স্থানীয়দের মতে, এ আয়োজন শুধু এলাকায় নয়, পুরো সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com