1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

পেট্রোল ঢেলে বসতবাড়ি পোড়ালো মাদকাসক্ত ছেলে, পুলিশে দিল অভিভাবক

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : মাদকাসক্ত ছেলে পেট্রোল ঢেলে দিনে-দুপুরে পুড়িয়ে ভষ্ম করে দিয়েছে টিনসেড বসতবাড়ি। এতে ওই ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন ভাগ্যহত অভিভাবক।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ঘাকপাড়া বাজারে এ ঘটনা ঘটে। মাদকাসক্ত ওই যুবকের নাম মঞ্জিল (২৩)।

পরিবার, স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঘাকপাড়া বাজার সংলগ্ন আলী আজগর ভুট্টুর একমাত্র ছেলে মঞ্জিল মাদকাসক্ত থাকায় কিছুদিন আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এরপর থেকে সে আরও হতাশাগ্রস্ত হয়ে পড়ে। বিভিন্ন সময় সে অভিভাবকের কাছে মাদকের টাকা চাইতো এবং স্ত্রীকে ফিরিয়ে এনে দিতে চাপ দিতো। এসব নিয়ে প্রায়ই সে পারিবারিক অশান্তি লাগিয়ে রাখতো। শুক্রবার দুপুরে সবাই যখন জুম্মার নামাজে ব্যস্ত, তখন পেট্রোল ঢেলে টিনসেড বসতঘরে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে আশপাশের সবাই ছুটে আসেন। খবর পেয়ে নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে সবকিছু পুড়ে ভষ্ম হয়ে যায়।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিভাবকের সহযোগিতায় অভিযুক্ত ছেলে মঞ্জিলকে আটক করে। পরে রাতেই তার বাবা আলী আজগর ভুট্টু বাদী হয়ে ছেলের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, এ ঘটনায় ভুক্তভোগী বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে দুপুরেই আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com