1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

টাকা আত্মসাতের অভিযোগে যুবলীগ কর্মীর বিচার ও গ্রেফতার দাবীতে মানব বন্ধন

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : সমবায় সমিতির ব্যানারে ফিক্সড ডিপোজিট স্কীমের নামে গ্রাহকদের প্রায় অর্ধকোটি টাকা প্রতারণাপূর্বক আত্মসাতের অভিযোগে যুবলীগ কর্মী আবু নাইম এবং এমদাদুল হকের বিচার ও গ্রেফতারের দাবীতে মানব বন্ধন করেছেন ভুক্তভোগী গ্রাহকরা।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের সামনে এ মানব বন্ধনের আয়োজন করা হয়।

মানব বন্ধনে বলা হয়, কেন্দুয়াপাড়া আমবাগান বাজারে ‘সেবা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ’ নামে একটি সুদভিত্তিক সমিতি গত ২০১৮ সালে প্রতিষ্ঠা করা হয়। পরে ২০২৩ সাল পর্যন্ত ওই সমিতিতে স্থানীয়দের কাছ থেকে সঞ্চয় ও ঋণদানের পাশাপাশি প্রায় অর্ধকোটি টাকা ফিক্সড ডিপোজিটের নামে নেওয়া হয়। এরপর হঠাৎ সমিতির কার্যক্রম বন্ধ করে এমদাদুল গা ঢাকা দেয়, আবু নাইম টাকা আত্মসাতের কথা অস্বীকৃতি জানায়। এ নিয়ে মামলা দায়ের করা হলে তা বিচারাধীন রয়েছে। এরই মধ্যে সমিতির সভাপতি ও যুবলীগ কর্মী আবু নাইম বর্তমানে আরেক নামে নতুন করে সমিতি গঠন করে এর কার্যক্রম চালিয়ে আসছে।

এসময় ভুক্তভোগী গ্রাহকরা সভাপতি আবু নাইম এবং কোষাধ্যক্ষ এমদাদুল হকের বিচার ও গ্রেফতার দাবী করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com