1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ গ্রেপ্তার ২

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভারতীয় মদসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার শিমুলতলা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তারের পর দুপুরে তাদেরকেয়াদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার আন্ধারুপাড়া গ্রামের মৃত নুরুল হকের ছেলে হাসান আলী (৩২) ও আব্দুল মজিদের ছেলে রতন মিয়া (২৭)।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিমুলতলা মহাসড়কে অবস্থান নেয় পুলিশ। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি করলে প্লাস্টিকের বস্তায় রাখা ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধারসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, গ্রেপ্তারকৃতদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com