1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

শেরপুরে তিন সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ৭

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

শেরপুর: শেরপুরে শনিবার রাতে তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের বাজিতখিলা কুমড়ি এলাকায় বাস, মাহিন্দ্র ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে আহসান নামে একজন নিহত হন। এসময় আহত হন পাঁচজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এর আগে রাত ৮টার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের নকলা উপজেলার বাদাগৈর মোড়ে সোনার বাংলা পরিবহনের একটি বাস রাস্তা পারাপারের সময় মমতাজ নামের এক নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘাতক বাসটিকে স্থানীয়রা আটক করলেও যাত্রিদের ফেলে পালিয়ে যায় ড্রাইভার ও বাসের স্টাফরা।

অন্যদিকে সদরের শিমুলতলি এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গরুবাহী একটি নসিমনের পেছনে একটি গাড়ি ধাক্কা দিলে দুইজন গুরুতর আহত হন। তারা শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এদিকে দুর্ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com