1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

আদিবাসীদের জমি দখলের চেষ্টা ও অর্থ আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

দুদু মল্লিক/সাইফুল ইসলাম জুয়েল, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে যুবদল নেতা আব্দুল মতিন কর্তৃক আদিবাসীদের জমি অবৈধভাবে দখল চেষ্টা ও অর্থ আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগী পরিবার কর্তৃক আয়োজিত উপজেলার নলকুড়া ইউনিয়নের বাঐবাধা গ্রামের আদিবাসী মৃত গাতাইন মারাকের মেয়ে যমুনা সাংমা ও নমুনা সাংমার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে ভুক্তভোগী যমুনা সাংমা বলেন, ওয়ারিশ সূত্রে বিআরএস রেকর্ড মূলে বাঐবাধা মৌজার, ৮৬ নং খতিয়ান ভুক্ত ৪৭১ দাগের ৮০ কাতে আমাদের দুই বোনের ১৫ শতাংশ জমি রয়েছে। উক্ত জমি গুলো দীর্ঘদিন যাবৎ স্থানীয় ইউনিয়ন যুবদল নেতা আব্দুল মতিন অবৈধভাবে দখল চেষ্টা ও অর্থ আত্মসাৎ করার জন্য নানাভাবে প্রতারণা মূলক কার্যক্রম চালিয়ে আসছে।

তিনি আরও বলেন, গত ১৭ সেপ্টেম্বর-২০২৫ ইং তারিখ বুধবার রাত ১১ টা সময় লাঠি সোঠা ও দেশীও ধারালো অস্ত্র সহ সংঘবদ্ধ দলবল নিয়ে আমাদের বাড়িতে তিনি প্রবেশ করে ঘুম হতে ডেকে তুলে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক কোনও দলীল লেখক ছাড়াই স্ট্যাম্পে স্বাক্ষর করে নেয়।

পরে আমরা জানতে পারি, ১৫ শতাংশ জমির মূল্য বাবৎ ৫ লক্ষ ৫০ হাজার টাকা উল্লেখ করা হলেও তিনি আমাদের কোনো টাকা পয়সা দেয়নি। এরপর গত ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে তিনি আমাদের বাড়িতে এসে উক্ত জমিটি ২০ লক্ষ টাকায় অন্যত্র বিক্রি করেছেন বলেও তিনি জানিয়ে জমিটি সাব-কবলা দলীল করে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। জমি দলীল করে না দিলে পিটিয়ে পিটিয়ে আমাদের বসতবাড়ি থেকে উচ্ছেদ করে দেওয়ার হুমকি দিয়ে তিনি চলে যান।

এছাড়াও আমার মেয়ে নিন্দা সাংমা তিনি জারুলতলা গ্রামের মৃত জব্বার আলী ফকিরের ছেলে জালাল উদ্দীনের কাছ থেকে ২ লক্ষ ৮০ হাজার টাকায় ১০ শতাংশ ফসলি জমি ক্রয় করেছিল। ওই জমির বায়না বাবত ২ লক্ষ টাকা নগত এবং ৮০ হাজার টাকা বাকি রেখে স্ট্যাম্পের বায়না পত্র করা হয়েছিল। পরবর্তীতে আমরা জানতে পারি জালাল উদ্দীন নিন্দা সাংমার কাছে যে জমি ক্রয় করে সেই জমির দাগ নম্বর ছিল ভুল।

ভুল দাগ নম্বর দিয়ে নিন্দা সাংমার কাছে জমি বিক্রি করার অপরাধে জালাল উদ্দীনের থেকে বায়নাকৃত টাকা ফেরত চাইলে তিনি আমার ওই টাকা ফেরত দিতে গড়িমসি করে। এমতাবস্থায় যুবদল নেতা আব্দুল মতিনকে বিষয়টি জানানো হলে তিনি ওই টাকা উদ্ধার করে দেওয়ার আশ্বাস দিয়ে বায়নাপত্রটি আমাদের থেকে তিনি নিয়ে যান। পরবর্তীতে বায়নাপত্র দেখিয়ে জালালের কাছ থেকে ২ লাখ টাকা আদায় করে উদ্ধারকৃত ওই টাকা নিন্দা সাংমাকে না দিয়ে পুরো অর্থ আব্দুল মতিন আত্মসাৎ করেন।

সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষথেকে আরও বলেন, আব্দুল মতিন কর্তৃক আদিবাসী পরিবার যমুনা ও নমুনা সাংমার জমি অবৈধভাবে দখল চেষ্টা ও নিন্দা সাংমার অর্থ আত্মসাতের প্রতিবাদ জানান তিনি। একই সাথে এ ঘটনায় সম্পৃক্ত থাকা দোষীদের আইনের আওতায় এনে সরকারের কাছে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। বর্তমানে বাড়িতে বসবাসে নিরাপত্তা হীনতায় রয়েছেন বলেও জানান আদিবাসী যমুনা ও নমুনা সাংমার পরিবার।

এ ব্যাপারে আব্দুল মতিনের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে নলকুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রুকনুজ্জামান বলেন, আদিবাসী নমুনা ও যমুনা সাংমা তারা আমার কাছে এসেছিল বিষয়টি জানিয়ে ১টা লিখিত অভিযোগ দিয়েছেন। ওই অভিযোগ পেক্ষিতে ইতিমধ্যে নোটিশ প্রদান করা হয়েছে। নেতাদের কাজ হলো জনগণের সেবক হয়ে সমাজকে এগিয়ে নেওয়া। কেউ অপরাধ করলে সে শাস্তি পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com