1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্ব নদী দিবসে শরণখোলায় রচনা প্রতিযোগিতা

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ

আজ বিশ্ব নদী দিবস। এ উপলক্ষে বাগেরহাটের শরণখোলায় নদী ও সুন্দরবন রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিশুদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ২৮ সেপ্টেম্বর) সকালে” ইয়ুথ ক্লাব শরণখোলা বন্যপ্রাণী সংরক্ষণ টিমের আয়োজনে খালেক একাডেমিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল—
“নদীকে দূষণমুক্ত করি, জীববৈচিত্র্যকে রক্ষা করি।”

অনুষ্ঠানে সংরক্ষণ টিমের সদস্য জাহিদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন শরণলখোলা উপজেলার লাল সবুজ সোসাইটির তাসমিয়া জাহান, বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সভাপতি নাজমুল ইসলাম, খালেক একাডেমির শিক্ষিকা আশা মনি প্রমুখ।

আয়োজকরা জানান, সুন্দরবনের নদী-খাল হয়ে প্রতিদিন বিপুল পরিমাণ প্লাস্টিক ভেসে যাচ্ছে। সংলগ্ন দোকানপাট থেকে ফেলা বর্জ্য, জেলে-বাওয়ালিদের ব্যবহার করা প্লাস্টিক সামগ্রী এবং ভ্রমণকারীদের ফেলে যাওয়া মোড়ক নদীতে জমে থেকে পানিদূষণ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে।

শিশুরা তাদের রচনায় প্লাস্টিক দূষণের ভয়াবহতা তুলে ধরে নদী ও বন রক্ষায় গণসচেতনতা গড়ে তোলার আহ্বান জানায়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বারোপ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com