1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীর পূজা মণ্ডপে আর্থিক উপহার

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

মনজুরুল হক, স্টাফ রিপোর্টার : শেরপুর জেলার নালিতাবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে নগদ অর্থ উপহার দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক হাজী ফরহাদ হোসেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার মরিচপুরান ইউনিয়নের সকল পূজা মণ্ডপে এই সহায়তা প্রদান করেন তিনি। নগদ অর্থ উপহার পেয়ে হাজী ফরহাদ হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পূজা মণ্ডপের দায়িত্বরা।

হাজী ফরহাদ হোসেনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল বিভিন্ন পূজা মণ্ডপের দায়িত্বরতদের হাতে নগদ অর্থ পৌঁছে দেন। এসময় তার প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন- ফখরুল ইসলাম, কামরুজ্জামান কানন, স্বপন প্রমুখ।

এ বিষয়ে হাজী ফরহাদ হোসেন বলেন, সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমি কিছু উপহার দিতে চেষ্টা করেছি। আমি সবসময় সাধ্যমতো তাদের পাশে থাকার চেষ্টা করবো।

উল্লেখ্য, হাজী ফরহাদ হোসেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মরিচপুরান ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন। ঢাকাস্থ গাজীপুরের টঙ্গীতে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তিনি সবসময় সামাজিক কাজে অংশ নিয়ে থাকেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com