1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শ্রীবরদীতে শিশুদের জন্য জরুরী খাদ্য রেশন বিতরণ

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ জুন, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে “মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের” উদ্যোগে শিশুদের জন্য জরুরী খাদ্য রেশন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প, বাবেলাকোনা বিডি-০৪২৪ এর আয়োজনে বাবেলাকোনা সিডিএসপি অফিস প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে ২১৮ জন শিশুর পরিবারের সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মন্জুর আহসান। মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প, বাবেলাকোনা বিডি-০৪২৪ এবং এলসিসি’র সভাপতি মি. ক্লেনসন থিগিদি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি প্রাঞ্জল এম. সাংমা।
মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প, বাবেলাকোনা বিডি-০৪২৪ এর টিউটর জীবন ম্রং সঞ্চালনায় প্রকল্পের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন- প্রকল্পের শাখা ব্যবস্থাপক সুলভ রিছিল, এস.আই সাইফুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন কারিতাসের সুফল-২ প্রকল্পের জুনিয়র মাঠ কর্মকর্তা সুরঞ্জন রাকসাম, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প,বাবেলাকোনা বিডি-০৪২৪ টিউটর দারুদ চিসিম প্রমুখ।
এসময় ওই প্রকল্পের ২১৮ জন শিশুর জন্য পরিবারের সদ্যদের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি সয়াবিন, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি আলু ও ২টি সাবান প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com