1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

রুমায় সেপ্রু মৌজায় তিন বছর হেডম্যানহীন, ভোগান্তিতে মৌজাবাসী

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের রুমা উপজেলার ৩৫৫ নং সেপ্রু মৌজার হেডম্যান মংথোয়াই স্রয় মার্মা প্রায় তিন বছর ধরে অনুপস্থিত থাকায় মৌজাবাসীরা চরম ভোগান্তিতে রয়েছেন। এ অবস্থায় দ্রুত নতুন হেডম্যান নিয়োগ অথবা পাশ্ববর্তী মৌজার কোনো হেডম্যানকে ভারপ্রাপ্ত দায়িত্ব প্রদানের দাবি জানিয়েছে এলাকাবাসী। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবান প্রেসক্লাব চত্বরে শতাধিক নারী-পুরুষ মানববন্ধন কর্মসূচি পালন করে এ দাবি জানায়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হেডম্যান মংথোয়াই স্রয় মার্মা ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে প্রায় তিন বছর ধরে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে আছেন। তার অনুপস্থিতির কারণে মৌজাবাসীরা ভূমি উন্নয়ন কর প্রদান, স্থায়ী বাসিন্দা সনদ গ্রহণ, সরকারি সেবা পাওয়া, এমনকি উচ্চশিক্ষায় ভর্তি হওয়ার ক্ষেত্রেও প্রতিবন্ধকতার মুখে পড়ছেন। প্রতিবেদনের অভাবে জমি ক্রয়-বিক্রয়, গাছ-বাঁশ বিক্রি এবং জমি সংক্রান্ত বিরোধ মীমাংসা কার্যত বন্ধ হয়ে গেছে।

বক্তারা আরও বলেন, পাহাড়ি অঞ্চলে হেডম্যান কার্যালয়ের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে হেডম্যান অনুপস্থিত থাকায় পুরো মৌজার মানুষ নানাবিধ সমস্যায় পড়েছেন। তাই দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, ভরত (পাড়াপ্রধান) কারবারি কিনাচান চাকমা, ডুলঝিরি পাড়ার কারবারি ক্যাসাপ্রু মার্মা, রাইমোহন পাড়ার কারবারি দুর্গাযাত্রা চাকমা, ছাউ পাড়ার কারবারি মংহ্রী মার্মা এবং সেপ্রু পাড়ার কারবারি চিংহ্লামং মার্মা প্রমুখ।

মানববন্ধন শেষে বোমাং সার্কেলের চীফ রাজা উচপ্রু চৌধুরী এবং জেলা প্রশাসক শামীম আরা রিনি বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন মৌজাবাসীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com