1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

পদ্মার এক ঢাই মাছ প্রায় অর্ধলাখ টাকায় বিক্রি

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

রাজবাড়ী : রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদী‌তে ধরা পড়া ১১ কে‌জি ওজ‌নের এক ঢাই মাছ ৪৬ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকা‌লে খুলনার এক সিঙ্গাপুর প্রবাসী মাছ‌টি ৪ হাজার ২০০ টাকা কে‌জি দ‌রে কি‌নে নেন।

এর আগে ভোরে দৌলতদিয়ার চরক‌র্ণেশনা এলাকায় পদ্মা নদী থে‌কে জে‌লে ক‌বির হলদা‌রের জা‌লে মাছ‌টি ধরা প‌ড়ে। পরে তিনি মাছ‌টি ৫ নম্বর ফে‌রি ঘা‌টের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখের কা‌ছে ৪ হাজার টাকা কে‌জি দ‌রে মোট ৪৪ হাজার ৪০০ টাকায় বিক্রি ক‌রেন। এ সময় মাছ‌টি এক নজর দেখ‌তে ভিড় জমান স্থানীয়রা।

মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ ব‌লেন, গত ১১ সে‌প্টেম্বর ২২ কে‌জির এক‌টি ঢাই মাছ ১ লাখ ৪ হাজার টাকায় কিনে বি‌ক্রি ক‌রেছি। সোমবার আবার ১১‌ কে‌জির এক‌টি ৪৪ হাজার টাকায় কি‌নে কে‌জি‌তে ২০০ টাকা লা‌ভে ৪৬ হাজার ২০০ টাকায় বিক্রি করেছি। খুলনার এক সিঙ্গাপুর প্রবাসী‌র কাছে মাছটি বি‌ক্রি ক‌রেছি। ঢাই মাছ খুবই সুস্বাদু, যার কার‌ণে দাম একটু বে‌শি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com