1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

৩ বস্তা মরা মুরগি নিয়ে যাচ্ছিলেন রেস্তোরাঁয়, অতঃপর…

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

ময়মনসিংহ : ময়মনসিংহের ত্রিশালে তিন বস্তা মরা মুরগি জব্দ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান। এ ঘটনায় জড়িত দুজনকে আটক করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার বালিপাড়া মোড় থেকে এসব মরা মুরগি জব্দ করা হয়। আটক দুজন হলেন গফাকুড়ি মোড় এলাকার গোলাম মোস্তফার দুই ছেলে লিখন (২৫) ও সিয়াম (১২)।

জানা গেছে, সকালে মরা মুরগির বস্তা নিয়ে বিভিন্ন রেস্তোরাঁয় সাপ্লাই দেওয়ার উদ্দেশ্যে বের হয় অভিযুক্তরা। গোপন সূত্রে খবর পেয়ে ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভ্যানগাড়িসহ সাদা প্লাস্টিকের বস্তাভর্তি মরা মুরগি জব্দ করেন।

সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান বলেন, মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রির চেষ্টা যেভাবেই হোক প্রতিহত করা হবে। নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com