1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নালিতাবাড়ীতে অবৈধ করাতকল উচ্ছেদে অভিযান

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

আসিফ আমানুল্লাহ, নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধ করাতকল উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) উপজেলার বাঘবেড় ও বনকুড়া চৌরাস্তা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

সূত্র জানায়, অবৈধ করাতকল উচ্ছেদে রোববার বাঘবেড় ও বনকুড়া চৌরাস্তা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে বনবিভাগ। এসময় ৪ টি করাতকলের যন্ত্রাংশ অপসারণ করে মধুটিলা রেঞ্জ দপ্তরে নিয়ে আসা হয়। এছাড়াও করাতকল লাইসেন্স (বিধিমালা) ২০১২ অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বনবিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলীর নেতৃত্বে অভিযানে সমশ্চুড়া বিট কর্মকর্তা কাউছার হোসেনসহ বনবিভাগের অন্যান্যরা অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com