1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

ঝিনাইগাতীতে ছেলের কুরালের আঘাতে মা গুরুতর,  ঘাতক ছেলে গ্রেফতার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে জমি বিরোধের জেরে ছেলে খোরশেদ আলমের (৫৫) কুরালের আঘাতে গুরুতর আহত হয়েছেন তার মা ওমেছা বেওয়া (৮০)। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ধানশাইল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়,পারিবারিক জমি নিয়ে বিরোধের একপর্যায়ে খোরশেদ তার মা ওমেছাকে ধারালো কুরাল দিয়ে কুপিয়ে জখম করেন। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন,পরে শেরপুর জেলা সদর হয়ে ময়মনসিংহ মেডিক্যালে স্থানান্তর করা হয়। এদিকে খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সোমবার রাতেই পুলিশ ঘাতক ছেলে খোরশেদকে আটক করে। ঝিনাইগাতী থানার ওসি মো.আল আমিন জানান, আহতের ছোট ছেলে খাইরুল ইসলাম বাদী হয়ে বড় ভাই খোরশেদকে আসামি করে মামলা দায়ের করেছেন। আটক খোরশেদকে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com