1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

শেরপুরে র‌্যাবের অভিযানে ফেন্সিডিল ও বিদেশী মদসহ ৬ মাদক কারবারি আটক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি : শেরপুরে পৃথক অভিযানে ফেন্সিডিল ও বিদেশী মদসহ ছয় মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪। এ সময় তাদের কাছ থেকে ১০০ বোতল ফেন্সিডিল, ৩৬ বোতল বিদেশী মদ, মোবাইল ফোন এবং নগদ অর্থ উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮ টা ৫ মিনিটে শেরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড খোয়ারপাড় সংলগ্ন মিনহা স্টোরের সামনে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় বকশীগঞ্জ থেকে শেরপুরগামী যাত্রীবাহী সিএনজি থামিয়ে তল্লাশি চালালে মাদক কারবারি গাজীপুর জেলার মো.সোহেল রানা (৩৫), দিনাজপুর জেলার মোছা.সুমি আক্তার (২৮) ও মোছা.বৃষ্টি আক্তারকে (২৮) আটক করা হয়। তাদের হেফাজত থেকে ১০০ বোতল ফেন্সিডিল,৪ টি মোবাইল ফোন এবং ক্রয়-বিক্রয়ের নগদ ১৯ হাজার ৫ শত টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।

অপরদিকে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে শেরপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড গৌরিপুর এলাকায় তাহফিজুল কুরআন মাদ্রাসার সামনে আরেকটি অভিযান চালায় র‌্যাব। এ সময় শেরপুর জেলার মো.রেজাউল মিয়া (৪০),মো,জহির মিয়া (৩২) ও মো.মামুন শেখকে (৩৫) আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩৬ বোতল বিদেশী মদ,যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৪৪ হাজার টাকা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com