1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

নালিতাবাড়ীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জামায়াত নেতার শুভেচ্ছা বিনিময়

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব সংবাদদাতা, নালিতাবাড়ী, শেরপুর : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি। তিনি মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে পৌরশহরের বিভিন্ন মহল্লার ১৩ টি পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে জামায়াত নেতা মু. গোলাম কিবরিয়া ভিপি বলেন, বাংলাদেশে সংখ্যালঘু বলতে কোন শব্দ নেই। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমর সবাই বাংলাদেশী। এটাই হলো আমাদের আসল পরিচয়। চলমান দুর্গোৎসবে নারী পুরুষ সবাই যাতে নির্বঘ্নে তাদের উৎসব পালন করতে পারে এজন্য প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

পূজামন্ডপ পরিদশনকালে তার সাথে ছিলেন, নালিতাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আফসার উদ্দিন, পৌরসভা জামায়াতের আমীর হেলাল উদ্দিন, নায়েবে আমীর আরিফ রব্বানী, সেক্রেটারী আবদুল মোমেন, শ্রমিক কল্যাণ সভাপতি আবু সিনা মোহাম্মদ জুবায়ের ও যোগানীয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আয়ুব আলী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com