1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

গাজীপুরে মেলায় হেলে পড়লো নাগরদোলা, আহত অন্তত ৫

  • আপডেট টাইম :: বুধবার, ১ অক্টোবর, ২০২৫

গাজীপুর : গাজীপুরের শিমুলতলীতে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় চলন্ত নাগরদোলা হেলে পড়ার ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৫টার দিকে বিএমটিএফ লিমিটেড আর্মি ফার্মা ফ্যাক্টরির নির্ধারিত স্থানে আয়োজিত এই মেলায় দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নাগরদোলায় ২৫-৩০ জন দর্শনার্থী ওঠেন। হঠাৎ করেই নাগরদোলা হেলে পড়ে যায়। তড়িঘড়ি করে মেলা কর্তৃপক্ষ আহতদের সরিয়ে নেয়।

দর্শনার্থীদের অভিযোগ, ঘটনার পরপরই কড়া নিরাপত্তা বলয়ে আহতদের অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এমনকি সাংবাদিকরা ছবি তুলতে গেলে বাধার সম্মুখীন হন।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আব্দুস ছামাদ বলেন, ‘নিচে বালু থাকায় তা দেবে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। সাধারণত বালুর উপর বড়সড় নাগরদোলা বসানোর নিয়ম নেই। কর্তৃপক্ষ কার অনুমতি নিয়ে এমন ঝুঁকিপূর্ণ স্থানে এটি স্থাপন করলো।’

এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুর হাসান বলেন, ‘মেলার অনুমতির জন্য আমাদের কাছে কেউ আবেদন করেনি। কাজেই আমরা অনুমতিও দিইনি।’

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, ‘জেলা প্রশাসকের অনুমতি ছাড়া এধরনের মেলা আয়োজন নিয়মবহির্ভূত। কিন্তু আয়োজকরা কোনো আবেদনই করেননি।’

অনুমতির বিষয়ে মেলা আয়োজকের একজন মাহমুদ বলেন, ‘আমরা সেনাবাহিনীর অনুমতিতে মেলা করেছি।’

তবে গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ডের নির্বাহী কর্মকর্তা আবুজর গিফারী জানান, ‘আমাদের শুধু জানানো হয়েছিল, কোনো ধরনের অনুমতি দেওয়া হয়নি।’

স্থানীয়রা অভিযোগ করেছেন, সম্প্রতি গাজীপুরে নানা স্থানে নিয়ম না মেনে মেলার আয়োজন হচ্ছে। ফলে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com