1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

সাংবাদিকের ওপর দখলদারদের সন্ত্রাসী হামলা, গ্রেফতার হয়নি কেউ

  • আপডেট টাইম :: বুধবার, ১ অক্টোবর, ২০২৫

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে সরকারি জমিতে অবৈধ ভবন নির্মাণের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দখলদার সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন শেরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি, শেরপুর প্রেসক্লাবের (একাংশ) দপ্তর সম্পাদক ও আনন্দ টিভি এবং জনকণ্ঠের শেরপুর প্রতিনিধি মারুফুর রহমান (৪৮)।

গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঝিনাইগাতি সদরের মহারশি নদীর ব্রীজপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে ঘটনার ৬ দিন পেরিয়ে গেলেও হামলাকারীদের কাউকে গ্রেফতার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক মহল।

জানা গেছে, স্থানীয় এক প্রভাবশালী আমেরিকা প্রবাসী ব্যক্তি সরকারি জমিতে বহুতল ভবন নির্মাণ করছেন। নির্মাণকাজ চলাকালে শুক্রবার সন্ধ্যায় ছবি তুলতে যান সাংবাদিক মারুফুর রহমান। এসময় ওই প্রবাসীর পক্ষে সন্ত্রাসীরা সাংবাদিক মারুফের ওপর হামলা চালায়। বাউন্ডারি ঘেরা ভবনের কক্ষের ভেতরে প্রায় তিন ঘণ্টা আটকে রাখে এবং মারধর করে। এ সময় তার ক্যামেরা, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি তাকে ভয়ভীতি দেখিয়ে আপোষের কথা বলিয়ে ভিডিও ধারণ করা হয়। শুধু তাই নয়, নন জুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেয় জিম্মিকারীরা। একপর্যায়ে খবর পেয়ে থানা পুলিশ মারুফকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় দু’জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত সাংবাদিককে উদ্ধার করেছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com