1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

বরগুনায় দুটি মাথাসহ হরিণের ৪০ কেজি মাংস জব্দ

  • আপডেট টাইম :: বুধবার, ১ অক্টোবর, ২০২৫

বরগুনা : বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীর পাড় থেকে দুটি হরিণের মাথাসহ প্রায় ৪০ কেজি মাংস জব্দ করেছে চরদুয়ানী নৌ পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের নাপ্তার খালের মোহনা থেকে মাথাগুলো ও মাংস জব্দ করা হয়।

চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি দেখে শিকারিরা তিনটি বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তা থেকে দুটি হরিণের মাথা ও প্রায় ৪০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।

এসআই সাইফুল ইসলাম আরও বলেন, উদ্ধার হওয়া মাংস আদালতের নির্দেশ অনুযায়ী নিষ্পত্তি করা হবে। যারা অবৈধ শিকার ও ব্যবসার সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য অভিযান চলমান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com