1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচী উদ্বোধন

তরমুজ বোঝাই পিকআপ ডাকাতি, ১৩ ডাকাত গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বুধবার, ১ অক্টোবর, ২০২৫

মাদারীপুরের রাজৈরে তরমুজ ও বাঙ্গী বোঝাই পিকআপ ট্রাক ডাকাতির ঘটনায় মোট ১৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে রাজৈর পুলিশ। এ ঘটনায় ডাকাতি হওয়া পিকআপ ট্রাক উদ্ধার করা হয়। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে গাজীপুরের জয়দেবপুর থেকে ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ।

শিবচর সার্কেল এএসপি (রাজৈর-শিবচর) মো: সালাউদ্দিন কাদের জানান, খুলনার রুপসা আজোগোড়া এলাকা থেকে গত ২৩ সেপ্টেম্বর তরমুজ ও বাঙ্গি নিয়ে ট্রাকটি মাদারীপুরের মোস্তফাপুর ফলের আড়তে যাচ্ছিল। পথে রাত আড়াইটার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের গঙ্গাবরদী নামক স্থানে আসলে সংঘবদ্ধ ডাকাতদলের সদস্যরা আরেকটি ট্রাক দিয়ে সামনে থেকে গতিরোধ করে তরমুজ বোঝাই পিকআপ ট্রাকটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তারপর ডাকাতদলের সদস্যরা ড্রাইভার ও হেলপারকে হাত-পা বেঁধে ডাকাতদের ব্যবহৃত ট্রাকে তুলে উপজেলার খালিয়া ফায়ার সার্ভিসের সামনে ফেলে যায়। অন্য সদস্যরা পিকআপটিকে ঢাকার যাত্রাবাড়ি নিয়ে তরমুজ ও বাঙ্গী বিক্রি করে পিকআপটিকে গাজীপুরের জয়দেবপুর থানা হোতাপাড়া একটি গ্যাড়েজে লুকিয়ে রাখে।

মো: সালাউদ্দিন কাদের আরও জানান, ঘটনার পর রাজৈর থানার পুলিশ প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে প্রথমে দুই ডাকাতকে গ্রেপ্তার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী রাজৈর, ময়মনসিংহ, ভাঙা, নগরকান্দা, সদরপুর ও কিশোরগঞ্জ থেকে আরও ১১ ডাকাতকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com