1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

রোনালদোময় ম্যাচে জুভেন্টাসের বড় জয়

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ জুন, ২০২০

স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান সিরি’আ লিগে শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে বড় জয় পেয়েছে জুভেন্টাস। তারা ১০ জনের লেইচ্চেকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে। এমন জয়ে একটি গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দুটি গোলে করেছেন অ্যাসিস্ট।

এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লাৎসিরও চেয়ে ৭ পয়েন্টে লিড নিয়েছে সাদা-কালো শিবির।

১০ জনের লেইচ্চের বিপক্ষে অবশ্য প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি তুরিনের ওল্ড লেডিরা। ম্যাচের ৩২ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে লেইচ্চের ফাবিও লুসিওনি মাঠ ছাড়েন। এরপরও বাকি সময়ে জালের নাগাল পায়নি রোনালদো-দিবালারা।

তাদের চারটি গোলের সবকটিই হয়েছে দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৫৩ মিনিটে রোনালদোর অ্যাসিস্টে প্রথম গোল করেন দিবালা। ৬২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। ৮৩ মিনিটে গঞ্জালো হিগুয়েন গোল করে ব্যবধান করেন ৩-০। এই গোলে সহায়তা করেন রোনালদো। ৮৫ মিনিটে ডগলাস কস্তার ক্রসে মাথা লাগিয়ে জুন্টোসের চতুর্থ ও শেষ গোলটি করেন মাতিয়াস ডি লিট।

২৮ ম্যাচ থেকে জুভেন্টাসের সংগ্রহ ৬৯ পয়েন্ট। ২৭ ম্যাচ থেকে লাৎসিওর সংগ্রহ ৬২ পয়েন্ট। ২৮ ম্যাচ থেকে ২৫ পয়েন্ট সংগ্রহ করে লিচ অবস্থান করছে অষ্টাদশ স্থানে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com