1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

হালুয়াঘাট সীমান্তে ২৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর : ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। জব্দকৃত ওষুধের আনুমানিক সিজার মূল্য ২৭ লাখ ২০ হাজার টাকা।

ময়মনসিংহ ৩৯ বিজিবির বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে আচকিপাড়া সীমান্ত এলাকায় টহল দল অভিযান চালায়। এসময় অভিনব কৌশলে পাচারের চেষ্টা করা ৯হাজার ৬শ পিস বিভিন্ন প্রকার ভারতীয় ওষুধ জব্দ করে আইলাতলী বিজিবি ক্যাম্পের সদস্যরা।

বিজিবি’র অধিনায়ক আরও জানান, জব্দকৃত ওষুধ যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com