1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

আদর্শ ক্লাব প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

  • আপডেট টাইম :: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : আদর্শ ক্লাব প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুস্কার বিতরণ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। তারাগঞ্জ মাঠে আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি।

এসময় উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি শাহাদাৎ হোসেন বিএসসি, প্রেসক্লাব নালিতাবাড়ীর উপদেষ্টা এমএ হাকাম হীরা, সামেদুল ইসলাম তালুকদার, সভাপতি আব্দুল মান্নান সোহেল, পৌর জামায়াতের আমির হেলাল উদ্দিন, সেক্রেটারি আব্দুল মোমেন, নবরূপী ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি জয়জিৎ দত্ত শ্যামল, সামিউল হক স্পোর্টস একাডেমীর চেয়ারম্যান সামিউল হক, সাবেক ফুটবলার অসীম দত্ত হাবুল, গণঅধিকার পরিষদের আহ্বায়ক আবু সাঈদ ইমনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ফাইনাল ম্যাচে আবির টাইটান্স ও রাকিব ফোর্স অংশ নিয়ে ড্র করে। পরে টাইব্রেকার জয়লাভ করে রাকিব ফোর্স। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা গোলাম কিবরিয়ার পৃষ্ঠপোষকতায় গত ৫ সেপ্টেম্বর শালমারা খেলার মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে মোট ৫টি দল অংশ নেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com