1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপ সম্প্রচারে ২০২২ সালে ১৪০ কোটির দুর্নীতি, এবারে খরচ প্রায় শূন্য: তথ্যমন্ত্রী ‘নেশার টাকার জন্য’ ভাগনের বাইসাইকেল চুরি, বোনের মামলায় ভাই গ্রেপ্তার মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নিহত ১, আহত অন্তত ১০ বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ছুঁয়েছে ৭৪ লাখ শাপলা চত্বর হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, আসামি শেখ হাসিনাসহ ৪১ জন চলনবিলে চায়না দুয়ারি জালে পোনা মাছ নিধন থামছে না সারাদেশে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী কান্নার স্মৃতি মুছে ইতিহাস লিখতে মেটলাইফে মেসি প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় বড় পরিবর্তন ১০ গোলের রোমাঞ্চে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

বান্দরবানে ওয়াগ্যোয়াই পোয়ে হ্যান্ডবল ফাইনালে জাদিডংয়ের জয়

  • আপডেট টাইম :: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে মাহা ওয়াগ্যোয়াই পোয়ে বা প্রবারণা পূর্ণিমা উপলক্ষে হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে বান্দরবান উৎসব উদযাপন পরিষদের আয়োজনে জাদিডং যুব সংঘ ও উজানী পাড়ার মধ্যে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় বৃষ্টিকে উপেক্ষা করে দুই দলের খেলোয়াড় ও দর্শকদের উৎসাহ-উদ্দীপনায় মুখর ছিল মাঠ। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত জাদিডং যুব সংঘ ১৬-১৪ গোলে উজানী পাড়া দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলা অনুষ্ঠানে উৎসব উদযাপন পরিষদের সভাপতি চ নু মং-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক জাতীয় হ্যান্ডবল খেলোয়াড় মংসাপ্রু, সহ-সভাপতি নিনিপ্রু, সহ-সভাপতি থুইসিং প্রু লুবু, সহসভাপতি খিংসাইন মং, সাংস্কৃতিক সম্পাদক একিনু, সদস্য হ্লানুসিং, সদস্য সাইন সানই নু সহ অনেকে।

খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com